শিলচরে ১১ জন রোহিঙ্গা নাগরিক আটক

< 1 - মিনিট |

আটক রোহিঙ্গা নাগরিকদের মধ্যে পুরুষ, মহিলা এবং অনেক শিশু রয়েছে

অজিত দাস

শিলচর : মঙ্গলবার শিলচর শহরের তারাপুরের কালীবাড়ি রোডে কালী মন্দির সংলগ্ন এলাকায় ১১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তারা সকলেই হায়দ্রাবাদ থেকে শিলচরে এসেছিলেন। তারা তারাপুর কালীবাড়ি রোডে প্রবেশ করে এবং ভাড়া দেওয়ার জন্য বাসা খুঁজছিল। তখন স্থানীয় লোকজন সন্দেহ হয় ।

খবর পেয়ে বজরং দলের সদস্যরা কালীবাড়ি রোডে পৌঁছে তারাপুর থানায় খবর পাঠায়। পুলিশ পৌঁছে ১১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে থানায় নিয়ে যায়। আটক রোহিঙ্গা নাগরিকদের মধ্যে পুরুষ, মহিলা এবং অনেক শিশু রয়েছে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news