শিলচর–কালাইন সড়ক সংস্কারের দাবিতে উত্তাল আমতলা

< 1 - মিনিট |

বিজেপি মুর্দাবাদ”, “পুর্ত বিভাগ হায় হায়”, “অসম সরকার মুর্দাবাদ” স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা

অজিত দাস

শিলচরঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শিলচর–কালাইন সড়কের সংস্কারের দাবিতে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে আমতলা এলাকা। এদিন স্থানীয় জনতা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায়।

“বিজেপি মুর্দাবাদ”, “পুর্ত বিভাগ হায় হায়”, “অসম সরকার মুর্দাবাদ” স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। আন্দোলনের নেতৃত্ব দেন ভুবনেশ্বর নগর–শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভীন লস্কর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেওয়া হবে।

প্রতিবাদের খবর পেয়ে অরুণাচল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলচর–কালাইন সড়কের বেহাল অবস্থার কারণে নিত্যযাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দ্রুত সংস্কারের দাবি তুলেছেন তাঁরা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news