বিজয়ী দলের হাতে এক লক্ষ এক হাজার টাকার চেক সহ ট্রফি তুলে দেন আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষিপুরের বিধায়ক কৌশিক রায়
অজিত দাস
লক্ষীপুর : মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো লক্ষীপুর এম এল এ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ। আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের ব্যক্তিগত প্রজ্ঞা যোজনার উদ্যোগে চতুর্থ বারের মতো লক্ষীপুর এম এল এ কাপ ২০২৫ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ লাবক চা বাগানের খেলার মাঠে।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের পশুপালন ও পশু চিকিৎসা , পূর্ত বিভাগ ও মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এম এল এ কাপ ২০২৫ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আরম্ভনীতে আসামের প্রখ্যাত প্রয়াত সংগীত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জলন করে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান আসাম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, ও আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় সহ আমন্ত্রিত অতিথিরা।
এম এল এ কাপ লক্ষীপুর ফুটবল টুর্নামেন্টে লক্ষীপুর বিধানসভা এলাকার মোট ৩৮৮ টি দল অংশগ্রহণ করেছিল। এতে মোট ৫৬৯৭ জন খেলোয়াড়রা রেজিস্ট্রেশন করেছিলেন। প্রথম পর্যায়ের লক্ষীপুর বিধানসভা এলাকার জিপি গুলোর ভিতরে খেলা অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক জি পি বিজয়ী দল বনাম আরেক জিপির বিজয়ী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় তৃতীয় পর্যায়ে বিধানসভা ভিত্তিক খেলার মাধ্যমে ফাইনাল ম্যাচ খেলার জন্য দুইটি দলকে চয়ন করা হয় এতে পালোরবন্ধ জিপি বনাম ফুলেরতল মারকুলিন জিপির মধ্যে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ ।
উক্ত ফাইনাল ম্যাচে ফুলেরতল মারকুলিন টিম নির্ধারিত সময়সীমা পর্যন্ত দুই গোল করে তার বিপরীতে পালোরবন্ধ জি পি নির্ধারিত সময়সীমার মধ্যে একটি গোল করে এতে ফুলেরতল মারকুলিন টিম এক গোলে বিজয়ের মুকুট পড়েন । আজকের এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সেরা প্লেয়ার ঘোষণা করা হয় পালোরবন্ধ জিপির টিমের দেবাশীষ রি কে তার হাতে ১১ হাজার টাকা চেক সহ ট্রফি তুলে দেন লক্ষীপুর সম- জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক ।
রানারস দলের হাতে ৫১০০০ টাকার চেক সহ ট্রফি তুলে দেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রুপম সাহা বিজয়ী দলের হাতে এক লক্ষ এক হাজার টাকার চেক সহ ট্রফি তুলে দেন আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষিপুরের বিধায়ক কৌশিক রায় সহ আমন্ত্রিত অতিথিরা ।
আজকের এই এম এল এ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি দলের সভাপতি রুপম সাহা শ্রীভূমি জেলা বিজেপি দলের সভাপতি সঞ্জীব বৈনিক লক্ষীপুরে পৌরসভার পৌরপতি মৃনাল কান্তি দাস লক্ষীপুর সম – জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক লক্ষীপুর সম জেলা পুলিশ সুপার পৃথিবীরাজ রাজখোয়া কাছাড় জেলা পরিষদের উপ সভাপতি দিব্যজ্যোতি বাউরি কাছাড় জেলার চা জনজাতি উন্নয়ন বোর্ডের সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর সহ আরো অনেকেও গন্যমান্য ব্যক্তিরা।
Promotional | North East Integration Rally



