সহযোগিতা করার পাশাপাশি বিশিষ্ট জনেদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন
অজিত দাস
শিলচর : শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন পূজা কমিটিকে সহযোগিতা প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডাঃ অমিত কালোয়ার। শনিবার শিলচরের মেহেরপুরে তাঁর কার্যালয়ে জেলার নানা পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে সহায়তা গ্রহণ করেন। এদিন তিনি বিভিন্ন পূজা কমিটিকে সহযোগিতা করার পাশাপাশি বিশিষ্ট জনেদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন।
সংবাদ মাধ্যমকে ডাঃ কালোয়ার জানান, একজন চিকিৎসক হিসেবে গরিব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সমাজের উন্নয়নে তিনি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জেলার পিছিয়ে পড়া গ্রামগুলিতে স্বাস্থ্য শিবির আয়োজন থেকে শুরু করে নানা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।
শুধু স্বাস্থ্য ও সমাজসেবা নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ডাঃ কালোয়ার। এবারের শারদ উৎসব উপলক্ষে তিনদিনব্যাপী মেহেরপুরে ধর্মীয় আচার-অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে বলেও তিনি জানান।
ডাঃ কালোয়ার আশা প্রকাশ করেন, দেবী দুর্গার আশীর্বাদে বরাক উপত্যকা সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক। তাঁর সেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
Promotional | North East Integration Rally



