শিলচরে বিজয়া দশমীর সকালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের

< 1 - মিনিট |

উত্তাল মেহেরপুর এলাকা

অজিত দাস

শিলচর : বিজয়া দশমীর সকালেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শিলচরের মেহেরপুর এলাকায়।উল্লেখ্য , একটি দ্রুতগামী স্করপিও গাড়ি এক পথচারী যুবককে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় যুবকের । এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি আরও কয়েকজনকে আহত করে।

ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি ক্রমে অবনতি ঘটলে, কাছাড় জেলার জ্যেষ্ঠ পুলিশ অধিক্ষক নুমাল মহাত্তা ও অতিরিক্ত পুলিশ অধীক্ষক রজত কুমার পল দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news