হরিনগরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘাত —দশমীর দিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

< 1 - মিনিট |

প্রতিমা ক্ষতিগ্রস্ত, এলাকায় চাঞ্চল্য

অজিত দাস

শিলচর : কাছাড় জেলার হরিনগর বাজার এলাকায় বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাতের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিনগর বস্তি সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হলে, বর্মন সম্প্রদায়ের কিছু ব্যক্তি আচমকা হামলা চালায়। এসময় তারা প্রতিমার ওপরও আঘাত করে, যার ফলে মা দুর্গার প্রতিমা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পূজা কমিটির সদস্যদের অভিযোগ, এই হামলার নেতৃত্ব দেন জ্যোতিষ বর্মন। তাঁর নেতৃত্বে একদল যুবক বাজার এলাকার একাধিক দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরও করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পূজা কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে।

পূজা কমিটির সদস্যরা সতর্ক করে জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ঘটনার পর থেকে হরিনগর বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news