অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের শতাধিক মানুষ

< 1 - মিনিট |

সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের

অজিত দাস

বেরেঙ্গা : অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের শতাধিক মানুষ। সরকারের দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগীদের। শহরতলীর বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের রবিদাস পাড়ার প্রায় দুই শতাধিক মহিলা সরকারের অরুণোদয় ৩.০ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।এলাকায় ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় বুথ সভাপতি ভজন নাথ ও শক্তি কেন্দ্রের রামধনি রবিদাস প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ দিয়ে তাঁদের ঘনিষ্ঠদের প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, যাদের নিজস্ব গাড়ি ও পাকা বাড়ি রয়েছে, তারাই বর্তমানে অরুণোদয় প্রকল্পের আওতাভুক্ত হয়ে সুবিধা উপভোগ করছেন, অথচ প্রকৃত দরিদ্র মহিলারা বঞ্চিত রয়েছেন। স্থানীয়দের দাবি—বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের অপসারণ করে প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হোক।

অরুণোদয় ১.০, ২.০ এবং ৩.০-তে আবেদন করেও বহু মানুষ এখনও সুবিধা পাননি বলে জানান এলাকাবাসী। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা প্রকৃতভাবে দরিদ্র ও প্রাপ্য, তাঁদের নাম কর্তন করে বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অন্যায়।”

গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বঞ্চিতদের দ্রুত অরুণোদয় ৩.০ প্রকল্পের আওতায় আনার জন্য তাঁরা প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news