অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী, জানালেন মুখ্যমন্ত্রী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : মহিলা উদ্যোমিতা প্রকল্পের চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা বরাক উপত্যকার উন্নয়নের উপর বিশেষ জোর দেন।বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস কার্য সম্পন্ন শেষে মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ডিব্রুগড় ও তিনসুকিয়ায় আলফা খুবই সক্রিয় রয়েছে।
কয়েকদিন আগে তাঁরা সেনাবাহিনীর ক্যাম্পেও আক্রমণ করেছে।তিনসুকিয়া জেলা সংলগ্ন নাগাল্যাণ্ড, অরুণাচল ও আসামের তিনটি জংশন রয়েছে।এবং সেই ত্রিকোণ জংশনে আলফা ও NSCN-এর দলটি সক্রিয় হয়ে উঠেছে। এমনকি মনিপুরের বিদ্রোহী গোষ্ঠীও জড়িত রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে সেনাবাহিনী সেখানে উপস্থিত থেকে চলমান অভিযান অব্যাহত রেখেছে।আলফার বিরুদ্ধে সেনাবাহিনীর পাল্টা অভিযানে তাঁদের একজন ক্যাডার কিছুদিন আগে নিহত হয়েছে। তবে তিনসুকিয়া জেলা সংলগ্ন ত্রিকোণ জংশনকে অশান্ত এলাকা হিসেবে ধরে সরকার তৎপর থেকে তীক্ষ্ণ নজর রেখেছে এবং আলফার বিরুদ্ধে সেনাবাহিনী পাল্টা অভিযান ও চালাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Promotional | North East Integration Rally



