ক্রেইগপার্ক চা বাগানে বন্য হাতির তাণ্ডব

< 1 - মিনিট |

আতঙ্কিত স্থানীয়রা

অজিত দাস

কাটিগড়া : কাটিগড়া সমষ্টির ক্রেইগপার্ক চা বাগানে শনিবার দুপুরে হঠাৎ করেই দেখা যায় একটি বন্য হাতিকে। ক্রেইগপার্ক–কালাইনছড়া সংযোগী সড়ক সংলগ্ন চার নম্বর টিলার উপরে ঘুরে বেড়াতে দেখা যায় হাতিটিকে। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ।

চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন, হাতিটি কয়েকটি গাছপালা উপড়ে ফেলে বাগানের একাংশে ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। যদিও এখন পর্যন্ত বড় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন, হাতিটি যদি লোকালয়ে প্রবেশ করে তবে পরিস্থিতি বিপজ্জনক আকার ধারণ করতে পারে। তাই দ্রুত বনবিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

প্রসঙ্গত, সম্প্রতি কাটিগড়া অঞ্চলে বারবার বন্য হাতির বিচরণ লক্ষ্য করা যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news