শিলচর রেলস্টেশনের নাম ভাষা শহিদ স্টেশন রাখার দাবিতে ফের সরব হলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট

< 1 - মিনিট |

প্রদীপ দত্তরায় অভিযোগ করেন দিশপুরের ইঙ্গিতেই এ ধরনের চক্রান্ত চলছে

অজিত দাস

শিলচর : ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রাইয়ের ভাষা শহিদদের “বাংলাদেশী” মন্তব্যে ক্ষোভে ফুঁসছে বরাকবাসী।
আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন ভাষা শহিদরা স্বাধীনতার আগেই জন্মেছিলেন, তখন ভারত অবিভক্ত ছিল, তাই তাঁদের বাংলাদেশী বলা ইতিহাস বিকৃতি ছাড়া কিছু নয়।

তিনি অভিযোগ করেন— দিশপুরের ইঙ্গিতেই এ ধরনের চক্রান্ত চলছে।প্রদীপ দত্তরায় আরও বলেন, ডিমাসা ও বাঙালিদের মধ্যে কোনও বিরোধ নেই, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বিদ্যমান। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য জানান—
২০১৭ সালেই কেন্দ্র রাজ্য সরকারকে ভাষা শহিদ স্টেশন নামকরণের অনুমোদন দিয়েছিল, কিন্তু কিছু মহলের আপত্তি তুলে এখন অগ্রগতি রোধ করা হচ্ছে l

সরকার চাইলে অবিলম্বে ভাষা শহিদ স্টেশনের নাম ঘোষণা করতে পারে” বিডিএফ দাবি করেছে, আর দেরি না করে অবিলম্বে ভাষা শহিদ স্টেশন নামকরণের প্রক্রিয়া সম্পন্ন করুক রাজ্য সরকার।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news