কাছাড় জেলার আইরংমারা এলাকায় কালী সাধক ও তান্ত্রিক রিন্টু সাহার বাসভবনে এই বিশেষ তান্ত্রিক পূজা অনুষ্ঠিত হয়
অজিত দাস
শিলচর : উত্তর পূর্বাঞ্চলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মহা নাগিনী ত্বরিত তন্ত্রত্ব মা মনসা পূজা।কাছাড় জেলার আইরংমারা এলাকায় কালী সাধক ও তান্ত্রিক রিন্টু সাহার বাসভবনে এই বিশেষ তান্ত্রিক পূজা অনুষ্ঠিত হয়।
পূর্ণ নীতি, নিয়ম ও তন্ত্রশাস্ত্রের সমস্ত বিধি-বিধান মেনে সম্পন্ন হয় এই বিরল ও ঐতিহাসিক পূজা অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে আগত তান্ত্রিক, সাধক ও ভক্তবৃন্দ।
উল্লেখযোগ্যভাবে, উত্তর পূর্বাঞ্চলে এই প্রথমবার অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও কৌতূহল।
কালী সাধিক রিন্টু সাহা জানান ,মহাভারতের সময় অর্জুন সর্বপ্রথম এই মায়ের পূজা করেছিলেন l এই মায়ের পুজোর নিয়ম খুব কঠিন তাই ভয়ে যে এই মায়ের কেউ করতে সাহস করেন না l
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মা মনসার আশীর্বাদে সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় এই তন্ত্রীয় পূজা আয়োজন করা হয়েছে।শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে মহা নাগিনী ত্বরিত তন্ত্রত্ব মা মনসা পূজার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
Promotional | North East Integration Rally



