দুই দিনে ধরা পড়ল দুই ভুয়া চিকিৎসক
অজিত দাস
শিলচর : ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত ।দুই দিনে ধরা পড়ল দুই ভুয়া চিকিৎসক ।মোট 17 জন ভুয়া চিকিৎসক গ্রেফতার। সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন জানান ,ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত l দুই দিনে ধরা পড়েছে দুই ভুয়া ডাক্তার।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধুয়ারবন্দ থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে এক ভুয়া চিকিৎসককে। ধৃত ব্যক্তি ধূয়ারবন্দ , ছোটোজালেঙ্গা পার্ট–২,র বাসিন্দা সুপাল রায় (৪২), জানা গেছে, তিনি রোজকান্দি ন্টি এস্টেটে নিজস্ব ফার্মেসির ভেতর চিকিৎসকের চেম্বার খুলে রোগী দেখতেন। ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারাপুর ই এন ডি কলোনি থেকে আরো এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে তারাপুর পুলিশ । ধৃত ব্যক্তি জলপাইগুড়ি জেলা (পশ্চিমবঙ্গ) র বাসিন্দা ইন্দ্রজিৎ রায় (৩৯) l তিনি বর্তমানে শিলচরের তারাপুর এলাকার মা আয়ুর্বেদ ক্লিনিকে ভিজিটিং ডক্টর হিসেবে রোগী দেখতেন বলে জানা গেছে। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কাছাড় পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অপারেশন ফেক ডক্টর এখন পুরো জেলায় আলোচনার কেন্দ্রে।



