জাতীয় সংগীতের ১৫০ বছর পূর্তি উদ্যাপন
অজিত দাস
শিলচর : আজ, ৭ই নভেম্বর, ভারতের জাতীয় সংগীত “বন্দে মাতরম”-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৩টা ৩০ মিনিটে শিলচরের নেতাজি সুভাসচন্দ্র বসুর মূর্তির পাদদেশে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ একত্রিত হয়ে একসঙ্গে “বন্দে মাতরম” গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে দেশপ্রেমের আবহে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। অংশগ্রহণকারীরা জাতীয় চেতনা ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এই ঐতিহাসিক দিনে উপস্থিত সকলে “বন্দে মাতরম”-এর সুরে একাত্মতা প্রকাশ করে জাতীয় গৌরবের ১৫০তম বর্ষ উদযাপন করেন।
Promotional | North East Integration Rally



