মারধর এবং টাকা ছিনতাই এর অভিযোগে অনুপ ব্লগার শিলচর এর বিরুদ্ধে মামলা
অজিত দাস
শিলচর : শিলচরে ব্লগারের তান্ডব -ফেসবুকে ব্লগিংয়ে নাম নিয়ে শিলচরে ব্লগারের গুন্ডাগিরি। মারধর এবং টাকা ছিনতাই এর অভিযোগে অনুপ ব্লগার শিলচর এর বিরুদ্ধে মামলা হল সদর থানায়। ভুক্তভোগীর দাবি অতিসত্বর তাকে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।
কালিবাড়ি চর এলাকার ওই ব্লগার অনুপ দাস আবার ফাটক বাজারের সবজি বিক্রেতা শংকর দেবের সবজি দোকানের কর্মচারী। বিভিন্ন এলাকার খুচরা দোকানিদের থেকে টাকা উসুল করতে আবার সিদ্ধ হস্ত এই ব্লগার। ফেসবুক পেইজে বিভিন্ন ধরনের মানবিক বিষয় তৈরি করে পোস্ট করলেও খুচরা দোকানীদের জোর করে মারপিট করে অথবা সবজির উপর বুলেটের চাকা উঠিয়ে টাকা ওসুলের সিদ্ধ হস্ত এই ব্লগার।
রবিবার সরকারি বালক বিদ্যালয়ে সামনে অস্থায়ী সবজি বাজারে উপস্থিত হয়ে বিক্রেতা উৎপল রায়ের দোকানে চড়াও হয় । উৎপল এর থেকে পাওনা দুই হাজার টাকা না পেয়ে উৎপল সহ তার এক কর্মীকে টেনে হিঁচড়ে দোকান লন্ডভন্ড করে দেয় । এমনকি উৎপলকে প্রচন্ডভাবে মারধর করে অনুপ । দোকানের ক্যাশ বাক্সে থাকা আট থেকে দশ হাজার টাকা লুটপাট করেন।
স্থানীয় ব্যবসায়ীরা উৎপলকে উদ্ধার করলেও ব্লগার অনুপ তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় । এমনকি বিভিন্ন জনকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে l ইতিমধ্যে এই ব্লগারের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে । তাই অতিসত্বর এই ব্লগারের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুগতভোগী উৎপল রায় ।
Promotional | North East Integration Rally



