সাহাসিএম ভিজিল্যান্সের অভিযানে বড় সাফল্য
অজিত দাস
উধারবন্দ : কাছাড় জেলার উধারবন্দের খণ্ড শিক্ষাধিকারিক (বিইইও) মাধব সাহা ঘুষ গ্রহণের অভিযোগে সিএম ভিজিল্যান্সের হাতে হাতেনাতে ধরা পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এক শিক্ষককে ঘুষ নেওয়ার সময় তাকে পাকড়াও করে ভিজিল্যান্সের বিশেষ দল।
সূত্রের খবর, এক শিক্ষককে এলপি থেকে হাইস্কুলে পদোন্নতির জন্য প্রয়োজনীয় নথিপত্র ব্লক অফিস থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে প্রায় দুই মাসের সময় লাগবে বলে জানানো হয়। এই সময়ের মধ্যে ওই শিক্ষকের বেতন স্থগিত না করার নিশ্চয়তার বিনিময়ে মাধব সাহা প্রথমে ১০,০০০ টাকা ঘুষ দাবি করেন। পরে আলোচনার মাধ্যমে তিনি ৭,০০০ টাকায় রাজি হন।
পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষকটি টাকা দিতে গেলে ঠিক সেই মুহূর্তে সিএম ভিজিল্যান্সের দল সেখানে হানা দেয় এবং মাধব সাহাকে ঘুষের টাকা গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করে। শেষ খবর অনুযায়ী, ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট দপ্তর পুরো বিষয়টি খতিয়ে দেখছে।


Promotional | North East Integration Rally



