শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ

< 1 - মিনিট |

এই শ্রম কোড লাগুর ফলে ৮ঘণ্টার কাজকে ১২ ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়া হয়েছে

অজিত দাস

শিলচর : ২৯ টি শ্রম আইন বাতিল করে শ্রম বিরোধী ৪টি শ্রম কোড লাগু করার বিরুদ্ধে আজ সারা দেশে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও কৃষক সংগঠনগুলি বিক্ষোভে প্রদর্শন করেন এবং শ্রম কোড বাতিলের দাবি জানান। শিলচরে ৫টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন কৃষক সংগঠন ক্ষুদিরাম মূর্তির সামনে প্রায় পাঁচ শতাধিক মানুষের সমাবেশে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন ও কেন্দ্রের বিজেপি সরকারের নিও ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে ধিক্কার জানান।

এই শ্রম কোড লাগুর ফলে ৮ঘণ্টার কাজকে ১২ ঘণ্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়া হয়েছে। এছাড়া পি এফ গ্রাটুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে। এই শ্রম কোড বাতিল না হলে তীব্র আন্দোলন হবে বলে বক্তারা হুশিয়ারি দেন।আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মিহির নন্দি,শ্যামদেও কর্মী,রঞ্জন দাস, সুভাস দেব, সুরজিৎ ঘোষ ও সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। সমাবেশে শ্রম কোডের প্রতিলিপি দাহ করা হয়।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news