গঙ্গানগরে প্রণবানন্দ বিদ্যামন্দির ছাত্রাবাসের শুভ উদ্বোধন

< 1 - মিনিট |

এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদের জন্য উন্নত ও সুবিধাজনক থাকার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন সংগঠকগণ

অজিত দাস

গঙ্গানগর : ভারতের প্রখ্যাত সনাতনী ধর্মীয় সেবা প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যামন্দিরের নতুন ছাত্রাবাসটি বৃহস্পতিবার এক প্রমিত উৎসবের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।

গুজরাটের মাতুশ্রী কাশিবা হরিভাই গোটী চেরিটেবল ট্রাস্ট কর্তৃক নির্মিত এই ছাত্রাবাসের উদ্বোধক ছিলেন ট্রাস্টের অধ্যক্ষ কেশুভাই হরিভাই গোটী, ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের প্রধান সংগঠক স্বামী সাধনানন্দজী মহারাজ, এবং শিলচরের সংসদ সদস্য পরিমল শুক্লবৈদ্যে।

বিশেষ অতিথিরা ফিতা কেটে ছাত্রাবাসের দরজা উদ্বোধন করেন। এরপর স্বামী সাধনানন্দজী মহারাজের পৌরোহিত্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং স্বামী প্রণবানন্দ জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ দ্বারা।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই ওভাদীয়া, মনিয়ারখাল চা বাগানের কর্ধদার সমীর দত্ত, সমাজকর্মী রূপম নন্দী পুরকায়স্থ, গুজরাট থেকে আগত হরেশভাই মাণিয়া, সোমেন দাশ, স্বপন কুমার দাশ, জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, কৃষ্ণজীবন দেবনাথ সহ বিভিন্ন সমাজসেবী ও কর্মকর্তা।

এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদের জন্য উন্নত ও সুবিধাজনক থাকার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন সংগঠকগণ।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news