লালপানিতে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় দুই স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু, আহত এক মহিলা

< 1 - মিনিট |

দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে

অজিত দাস

লালপানি : শিলচর-ইম্ফল জাতীয় সড়কের জিরিঘাট ,লালপানি এলাকায় অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় দুই স্কুল পড়ুয়ার করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরদিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, লালপানি সানরাইজ স্কুলের কেজি-১ পড়ুয়া সনাতম্ব মিয়া এবং নার্সারির ছাত্র আব্দুস সামাদ—দু’জনকে নিয়ে সামাদের মা স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। লালপানি এলাকায় একটি দ্রুতগতির অয়েল ট্যাঙ্কার তাদের স্কুটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। সামাদের মা গুরুতর আহত হন এবং তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে শুরু করেন। খবর পেয়ে জিরিঘাট ও লক্ষীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news