বীভৎস পথ দুর্ঘটনায় দুই নিষ্পাপ স্কুল পড়ুয়ায় মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ ৩৪ ঘন্টার পর
অজিত দাস
উধারবন্দ : শিলচর ইম্ফল জাতীয় সড়কে এক বীভৎস পথ দুর্ঘটনায় দুই নিষ্পাপ স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মাত্র ৩৪ ঘণ্টার মধ্যেই অভিশপ্ত তেল ট্যাংকারটি সহ চালক ও আরো একজনকে আটক করতে সক্ষম হয়েছে উধারবন্দ পুলিশ। শুক্রবার রাত অনুমানিক নয়টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে উধারবন্দ থানার সেকেন্ড অফিসার ইয়াকুব আলী নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
জানা গেছে উধারবন্দের ময়নার বন্দ আইওসি এলাকা থেকে অভিশপ্ত সেই ট্যাঙ্করটি সহ দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্ত প্রধান চালক হলেন মনিপুর রাজ্যের বাসিন্দা, সানাসং বাবু সিংহের ছেলে, সানাসং বিল সিংহ। উধারবন্দ পুলিশ দুই অভিযুক্ত চালককে আটকের পর জিরিঘাট থানায় খবর দেয় ।এরপর থানার পুলিশ এসে অভিযুক্ত দুই চালককে উধারবন্দ থানা থেকে নিজের হেফাজতে নিয়ে যায়।
Promotional | North East Integration Rally



