রংমাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গান, ক্রীড়া ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব উদযাপিত হয়
অজিত দাস
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কালাবিলের নাগাসেলুয়াং গ্রামের পাঁচ দিনব্যাপী গান-নাগাই উৎসব সফলভাবে সম্পন্ন হলো। রংমাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গান, ক্রীড়া ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব উদযাপিত হয়। নতুন অগ্নি উৎপত্তির মাধ্যমে আলোর বিজয় এবং মন্দের বিরুদ্ধে সংস্কৃতির অন্যতম প্রতীক হিসেবে পালন হয় গান-নাগাই উৎসব।
এতে তরুণ- বয়োজ্যেষ্ঠ সকলেই অংশগ্রহণ করে ঐতিহ্য ও সম্প্রদায়ের ঐক্যবদ্ধতা আরও দৃঢ় করে। প্রধান উদ্যোক্তাদের নেতৃত্বে গ্রামবাসীরা উৎসবটি সফল করেছে এবং এটি স্থানীয় ও প্রতিবেশী সমাজে সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।
Promotional | North East Integration Rally



