বরখোলায় ইয়াসি’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

2 - মিনিট |

শিবিরে প্রায় ২০০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়

অজিত দাস

বরখলা : ইউথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি), কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১২৪৫ নং মাছিমপুর বাগান এলপি স্কুল প্রাঙ্গণে জেলা যুগ্ম সঞ্চালক দপ্তর, কাছাড়-এর সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে।

শিবিরে প্রায় ২০০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডা. বিলাল হুসেন, সিএমও পল্লবী বানিক ও জিএনএম স্নেহী কুর্মি। তাঁদের সহযোগিতায় ছিলেন তৈয়বুর রহমান, শীলা শর্মা, সাধন কান্তি দাস এবং ফার্মাসিস্ট হুসেন আহমেদ লস্কর।

ইয়াসি’র পক্ষে শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন শিশু কুমার রী। তাঁর সঙ্গে সহযোগিতায় ছিলেন গণেশ মণ্ডল, মনোজ কালোয়ার, রাজিব রবিদাস, রাম কুমার গোয়ালা, নন্দু রবিদাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শিবিরে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়।

ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় চিকিৎসক দল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত মণ্ডল ও এসএমডিসি সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপন করে শিবিরের শুভ সূচনা করেন। তিনি শিবিরটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য প্রধান শিক্ষক ও সমগ্র চিকিৎসা দলকে আন্তরিক ধন্যবাদ জানান।

শিবিরে উপস্থিত ছিলেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সমাজকর্মী রামকুমার মাল্লাহ, গয়া ভর, খ্যাতনামা সাংবাদিক চন্দ্র শেখর গোয়ালা প্রমুখ।উল্লেখ্য, ‘টিম সঞ্জীব রায়’স ওয়েল উইশার্স’, বরখোলা-এর সহযোগিতায় শিবিরটি সফলভাবে পরিচালিত হয়। ইয়াসি ভবিষ্যতেও জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news