দীর্ঘদিনের ছাত্র রাজনীতির পর শিলচর টাউন ব্লক যুব কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত হলেন প্রিয়ম দাস
অজিত দাস
শিলচর : দীর্ঘদিনের ছাত্র রাজনীতির পর শিলচর টাউন ব্লক যুব কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত হলেন প্রিয়ম দাস।কাছাড় জেলা যুব কংগ্রেসের অধীনে ব্লক যুব কংগ্রেস সভাপতির নিয়োগ।কাছাড় জেলা যুব কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি রাজ্জিত নাথ এবং অসম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের আনাম -এর অনুমোদনক্রমে, কাছাড় জেলা যুব কংগ্রেসের অধীনে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক নিয়োগ ঘোষণা করা হয়েছে।
এই নিয়োগ অনুযায়ী প্রিয়ম দাস-কে শিলচর টাউন ব্লক যুব কংগ্রেস (Silchar Town BYC)-এর সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। উক্ত নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং যুব কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাঁর সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হয়েছে।

Promotional | North East Integration Rally



