দীপুচন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে শালগঙ্গা সনাতনী সমাজের প্রতিবাদী মিছিল ও সভা

< 1 - মিনিট |

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে শালগঙ্গায় উত্তাল মিছিল, দীপুচন্দ্র দাস হত্যার ন্যায়বিচারের দাবি

অজিত দাস

শালগঙ্গায় : বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি ও দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রবিবার শালগঙ্গায় এক প্রতিবাদী মিছিল বের হয়। এদিন বিকেল তিনটায় শালগঙ্গা গ্যাস এজেন্সির সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শালগঙ্গার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।

শালগঙ্গা সনাতনী সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিবাদী কার্যসূচিতে বিভিন্ন স্তরের সনাতনীরা অংশ নিয়েছেন। নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে নানা স্লোগান তুলে তারা আকাশ বাতাস মুখরিত করে তুলেন। অনুষ্ঠিত হয় এক প্রতিবাদী সভাও।এতে বক্তব্য রাখেন মিঠুন নাথ, নবারুণ চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী ও শ্রীদাম পাল।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news