গুরুতর জখম জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর
অজিত দাস
নিলামবাজার: নিলামবাজারে কংগ্রেসের এক রাজনৈতিক সভাকে ঘিরে চাঞ্চল্যকর প্রা’ণঘাতী হামলার ঘটনা ঘটেছে। উমরপুর–রাজারটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুর নূরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করা হয়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সভাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
গুরুতর আহত অবস্থায় জিল্লুর নূরকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এই আক্রমণ, তা খতিয়ে দেখা হচ্ছে।
Promotional | North East Integration Rally



