৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা

< 1 - মিনিট |

তেরঙ্গা পতাকা, দেশাত্মবোধক স্লোগান ও ব্যানার–ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা

অজিত দাস

রংপুর : দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্রাইট ফিউচার এন জি ও–র উদ্যোগে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। জাতীয় চেতনা, ঐক্য ও দেশপ্রেমের বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই পদযাত্রার মূল উদ্দেশ্য। এদিন পদযাত্রাটি রংপুর করাতিগ্রাম এলাকার রামকৃষ্ণ সরণি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। তেরঙ্গা পতাকা, দেশাত্মবোধক স্লোগান ও ব্যানার–ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

পদযাত্রাটি শহর পরিক্রমা শেষে পুনরায় রামকৃষ্ণ সরণি স্থিত ব্রাইট ফিউচার এন জি ও–র নিজস্ব কার্যালয়ে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। এই কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ও সংবিধানের মূল্যবোধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news