শিব মন্দিরে পুজো দিয়ে শুরু, জনতার সমস্যার কথা শুনতে বড়খলায় পদযাত্রায় ডঃ কালোয়ার
অজিত দাস
বড়খলা : কংগ্রেস দলে যোগদানের পর আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড়খলা বিধানসভা সমষ্টিতে প্রথম জনসম্পর্ক পদযাত্রা করলেন ডঃ অমিত কালোয়ার। বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এই পদযাত্রায় অংশ নেন। এদিন পদযাত্রার সূচনা হয় ঘুঙ্গুর কুয়ারপাড় চৌমাথায় অবস্থিত শিব মন্দিরে পুজো অর্চনার মাধ্যমে। এরপর তিনি মঙ্গল পান্ডের প্রতিমূর্তিতে মাল্যদান করে আনুষ্ঠানিকভাবে জনসম্পর্ক পদযাত্রার সূচনা করেন।
পদযাত্রাটি মধুটিলা ও বাবুটিলা এলাকা অতিক্রম করে বরখাই বাগানে গিয়ে সমাপ্ত হয়। এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এলাকার বিভিন্ন সমস্যা ও জনসাধারণের মতামত শোনেন ডঃ অমিত কালোয়ার।
Promotional | North East Integration Rally



