স্পেশাল রিভিশন বা এস আর প্রক্রিয়া নিয়ে ফের রাজ্যে উত্তেজনা

< 1 - মিনিট |

এস আর নিয়ে অনিয়মের অভিযোগে সাংবাদিক সম্মেলন, দাবি না মানলে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

অজিত দাস

শিলচর : উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন আজ শিলচরের ইলোরা হেরিটেজ হলে এক সাংবাদিক সম্মেলন করে সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এস আর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হচ্ছে।

পাশাপাশি, অসমের মাননীয় মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কটাক্ষমূলক মন্তব্যে তারা লজ্জিত ও মর্মাহত বলে জানান। এক সাংবিধানিক পদে আসীন হয়ে এ ধরনের মন্তব্য অবাঞ্চিত বলেও দাবি করা হয়। সংগঠনগুলির হুঁশিয়ারি—এই আহ্বান উপেক্ষিত হলে রাজ্যজুড়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে এস আর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরকারের কাছে একাধিক দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—প্রকৃত ভোটারদের বিরুদ্ধে দাখিল হওয়া অবৈধ আপত্তি বিনা নোটিশে বাতিল, মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের শুনানির জন্য পর্যাপ্ত সময় প্রদান এবং ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত এন আর সি-র চূড়ান্ত তালিকাভুক্ত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন না করার দাবি।

সংগঠনগুলির পক্ষ থেকে সরকারের কাছে অবিলম্বে এই দাবিগুলি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news