শিলচরকে স্মার্ট ও পর্যটনবান্ধব শহর গড়ার প্রস্তাব, মুখ্যমন্ত্রীকে চিঠি সৌমিত্র শংকর চৌধুরীর
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর | শিলচরকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কিছু গঠনমূলক প্রস্তাবগুচ্ছ ইমেইলে প্রেরণ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সিসি হিসেবে রাখা হয়েছে নগর উন্নয়ন মন্ত্রী, বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, শিলচর কর্পোরেশনের কমিশনার প্রমুখকে। প্রস্তাবে বলা হয়েছে, শিলচর সিটির মধ্যে বেশ কয়েকটি স্পট আছে যেগুলোকে সৌন্দর্যায়ন এবং সম্পূর্ণ নবায়নের প্রয়োজন, স্থানীয় পর্যটক আকর্ষণ করার জন্য।
সেন্ট্রাল রোড নরসিংতোলা পুকুর পাড়ের চারিদিকে সুন্দর ওয়াকিং ট্র্যাক , ফোয়ারা , ফুলের বাগান , ডেকোরেটিভ আলো ইত্যাদির ব্যবহারে সম্পূর্ণ নবায়ন এবং সৌন্দর্যায়ন হলে ভালো।
প্রতিটি ওয়ার্ডে একটি স্পোর্টস টার্ফ , ছোটো আকারের ইনডোর গেমস ভবন, কমিউনিটি হল, লাইব্রেরি, পার্ক গার্ডেন, রাস্তার পাশের সবগুলো ওয়ালে বিভিন্ন ওয়াল পেইন্টিং ইত্যাদি হলে ভালো ( সরকারি এবং বেসরকারি দেয়ালে ) ।
সিটির বিভিন্ন অঞ্চলে উপরের ওভারহেড অনেক ইলেকট্রিক তার নিচের দিকে চলে এসছে, এগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলা।
দুর্গাপূজার আরো একটি ভাসান ঘাট হোক।
সদরঘাট থেকে অন্নপূর্ণা ঘাট অব্দি সুন্দর করে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া দরকার যার মধ্যে থাকবে সুন্দর তর্পণ ঘাটও । গুয়াহাটি রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আদলে শিলচরেও রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট চাওয়া হয়েছে প্রস্তাবে।
প্রস্তাবে আরো বলা হয়েছে, ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দির আদি কে খুব সুন্দর করে গড়ে তোলা যাতে করে সন্ধ্যের পর অনেক মানুষ সেখানে জড়ো হবেন, ঘন্টা বাজবে, আশেপাশে অনেক দোকান সুন্দরভাবে সজ্জিত হয়ে দাঁড়িয়ে যাবে, উপার্জনের পথও উন্মুক্ত হবে।
সিটির ভেতরে অনেক জায়গা উন্মুক্ত পড়ে আছে, সেগুলোকে চিহ্নিত করে ভালো করে ডেভেলাপ করে বিভিন্ন সেট-আপ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে প্রস্তাবে।
আধুনিক শিলচরের জন্য একটি কমপ্লিট মাস্টার প্ল্যান তৈরি করে এগিয়ে গেলে ভালো। গান্ধীভবনের সম্পূর্ণ নবায়ন যতদিন পর্যন্ত না হয় ততদিন অব্দি গান্ধীভবনে রুম এসি , ফ্যান ইত্যাদি লাগিয়ে দিলে ভালো।
দক্ষিণ শিলচর বা উপযুক্ত অন্য কোন অঞ্চলে আরো একটি আধুনিক মানের অডিটোরিয়াম দরকার।সিটির বিভিন্ন কর্নারে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক এর জন্য উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলার অনুরোধ রইল।
সিটির ভেতরে থাকা বড় বড় গাছ / ব্রিজের পিলার / লাইটের পিলার কে সন্ধ্যের পর রঙিন আলোতে সাজিয়ে তোলার অনুরোধ রাখা হয়েছে।শিলচর নগর জুড়ে সবুজায়ন এবং পুষ্পায়ন এর মাধ্যমে সাজিয়ে তোলার অনুরোধ।
নগর অন্তর্গত সবগুলো জলাশয় কে পরিষ্কার করে তার পার কে সাজিয়ে তোলে ভ্রমণ গন্তব্য স্থান হিসেবে গড়ে তোলার অনুরোধ।সিটির অন্তর্গত সবগুলো রাস্তা এবং গলির রাস্তার সৌন্দর্যায়ন এবং আলোকময় করে তোলার অনুরোধ।
সিটি পিপল অনেকেরই আজকাল গাড়ি থাকে, সেই অনুপাতে রাত্রিবেলা পার্কিংয়ের সুবিধা থাকে না। তাই সিটির বিভিন্ন অঞ্চলে কিছু রাত্রিবেলা পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তুলে দিতে পারলে ভালো হয়। ওয়াটার লগিং সমস্যার সমাধানের অনুরোধ। সেই সঙ্গে কর্পোরেশনের আগামীর যাত্রার সফলতা কামনা করা হয়েছে।
বিনীত
সৌমিত্র শংকর চৌধুরী
শিলচর আসাম
শিল্পী / সমাজসেবক
থাউজেন্ড সায়ন্তন দলের উপদেষ্টা



