সাংবাদিক মহেশ ডেকাকে যক্ষ্মা রোগের চিকিৎসায় আৰ্থিক ব্যয় এবং ভবেশ মেধিকে অসমের গ্রাম ও শহরাঞ্চলের শিক্ষিত মানুষজনের মধ্যে, বিশেষ করে চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িতদের মধ্যে যক্ষ্মা সম্পৰ্কিত সংশয় ও ভ্ৰান্ত ধারণা সম্পর্কে অধ্যয়ন করতে এই ফেলোশিপ দেওয়া হবে
কে আর সি টাইমস ডেস্ক
অসমের দুই সাংবাদিককে দেওয়া হয়েছে ‘রিচ মিডিয়া ফেলোশিপ’। তাঁরা দৈনিক অসম-এর সাংবাদিক ভবেশ মেধি এবং নর্থ-ইস্ট নাও-এর মহেশ ডেকা। এই দুই সাংবাদিককে ২০১৯-২০ বৰ্ষের রিচ-এর যক্ষ্মা রোগ বিষয়ক জাতীয় স্তরের সম্মানজনক মিডিয়া ফেলোশিপ-এর জন্য নির্বাচিত করা হয়েছে।গোটা দেশ থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ১২ জন সাংবাদিককে এই ফেলোশিপের জন্য নিৰ্বাচিত করা হয়েছে। আগামী ১০ এবং ১১ জুলাই দিল্লিতে অনুষ্ঠেয় রিচ-এর ফেলোশিপ সংক্রান্ত কৰ্মশালায় অসমের দুই সাংবাদিক ডেকা এবং মেধি অংশগ্ৰহণ করবেন।
জানা গেছে, সাংবাদিক মহেশ ডেকাকে যক্ষ্মা রোগের চিকিৎসায় আৰ্থিক ব্যয় এবং ভবেশ মেধিকে অসমের গ্রাম ও শহরাঞ্চলের শিক্ষিত মানুষজনের মধ্যে, বিশেষ করে চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িতদের মধ্যে যক্ষ্মা সম্পৰ্কিত সংশয় ও ভ্ৰান্ত ধারণা সম্পর্কে অধ্যয়ন করতে এই ফেলোশিপ দেওয়া হবে।


