কয়লা উত্তোলনে রাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রী নীতি নির্ধারণ করে কর্মপ্রণালী ঠিক করবেন বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

কে আর সি টাইমস ডেস্ক

বুধবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে রাজ্যের মাননীয় বিদ্যুৎমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অস্ট্রেলিয়ার কনস্যুলেট জেনারেল অ্যান্ড্রু ফোর্ড ও রাজ্যের বিদ্যুৎ দফতরের আমালাদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল, কয়লা খননের পদ্ধতি ও সৌর বিদ্যুতের সংরক্ষণ। রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শ্রী সুনীলকুমার গুপ্তা, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান জনাব পি বি সালিম,  বিদ্যুৎ বন্টন নিগমের চেয়ারম্যান শ্রী শান্তনু বসু। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী জানান, “কয়লা উত্তোলনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সৌর বিদ্যুতের সংরক্ষণ নিয়ে অস্ট্রেলিয়া যৌথভাবে রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি নির্ধারণ করে স্থির করবেন কীভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে পারস্পরিক বোঝাপড়ায় কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news