আন্তর্জাতিক যোগদিবস পালন লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটি নেশামুক্তি ও‌ পূর্ণবাসন কেন্দ্রে

< 1 - মিনিট |

যোগা হল প্রাচীন ভারতে উদ্ভূত শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সমগ্র বিশ্বে যোগ দিবস পালিত হচ্ছে সাড়ম্বরে,সেই সঙ্গে আমাদের বরাকে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান গুলোতেও যোগদিবস পালন হচ্ছে।শিলচর সেকেন্ড লিংক রোড স্থিত লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও‌ পূর্ণবাসন কেন্দ্রে আন্তর্জাতিক যোগদিবস পালন করা হয়। সেদিন এই সোসাইটির গুড্ডু কুমার সিং বলেন,আজ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে।

যোগা হল প্রাচীন ভারতে উদ্ভূত শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর মধ্যে দিয়ে শরীর ও মনের সুস্থতা বজায় থাকে।নিয়মিত যোগা অনুশীলন সমস্ত বয়সের ব্যক্তিদের জন্য অগণিত স্বাস্থ্য সুবিধা প্রদান করে। কিছু মূল সুবিধার মধ্যে রয়েছে উন্নত নমনীয়তা, শক্তি এবং সেইসাথে উন্নত মানসিক স্বচ্ছতা, চাপ হ্রাস এবং ঘুমের গুণমান বৃদ্ধি। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাজানো হক বড়ভূঁইয়া, জামান মাঝারভূঁইয়া, কাউন্সিলর এইচ. ধরেন্দ্র সিং, বারুয়া দেববর্মা, তপজ্যোতি সেন প্রমূখেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *