গোপন সূত্রের খবরের ভিত্তিতে উধারবন্দ পুলিশ চলিতাকান্দিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : এবার উধারবন্দেও পুলিশ আটক করলো বার্মিজ সুপারি ভর্তি লরি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে উধারবন্দ পুলিশ চলিতাকান্দিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। ওসি গৌতম কুমারের নেতৃত্বে পুলিশ বাহিনী আছাব উদ্দিন লস্করের বাড়িতে অভিযান চালিয়ে এ এস ২৮ সি ৯৩০৫ নম্বরের দশ চাকার লরি থেকে ৭৪ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।
পুলিশের খবর পেয়ে আছাব উদ্দিন পালিয়ে গেলেও চালক ইয়াসিন মিয়া ও কামাল আলিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে লরিতে লুডল্স উপরে রাখা ছিল। আর লুডল্সের নিচে বার্মিজ সুপারি লুকিয়ে রাখা ছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।


