কাল আসছেন অমিত শাহ ৪৪হাজার নিযুক্তিপত্র তুলে দেবেন

< 1 - মিনিট |

বিকেল তিনটায় এক অনুষ্ঠানে এর যুক্তিপত্র তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি : কাল অসমে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি রাজ্য সরকারের বিভিন্ন পদে নিযুক্তি‌ পত্র তুলে দেবেন সাক্ষাৎকারে উত্তীর্ণ প্রার্থীদের ‌। একথা জানিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামীকাল ৪৪৬৭৩০ টি পদের যুক্তি দেওয়া হবে। বিকেল তিনটায় এক অনুষ্ঠানে এর যুক্তিপত্র তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিযুক্তি প্রক্রিয়া যেখানেই শেষ হচ্ছে না এটা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামী জুলাই মাসে আরো নিযুক্তির জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। তার সরকার নির্বাচনের প্রতিশ্রুতি মতো এক লক্ষ চাকরি দিতে সংকল্পবদ্ধ।

তিনি বলেন নিযুক্তির প্রক্রিয়ার স্বচ্ছতা আলার জন্য সরকার কাজ করে যাচ্ছে। যারা যুক্তি পেয়েছেন তারা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাচ্ছেন। কোন ধরনের ঘুষ দিয়ে কাউকে চাকরি দেওয়া হচ্ছে না। দিব্যাঙ্গদের সার্টিফিকেট নিয়ে অভিযোগ এসেছে এগুলো খতিয়ে দেখা হচ্ছে। কিছু কিছু প্রার্থী ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিয়ে নিজেদের দিব্যাঙ্গ হিসেবে দাবি করে পরীক্ষায় বসেছে। এগুলো অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *