কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) জম্মু-কাশ্মীরে শুরু হল জি টুয়েন্টি বৈঠক/ সরে গেল চিন
২) নারকো টেস্টের জন্য প্রস্তুত ব্রিজ ভূষণ
৩) ২০০০ নোট বাতিলের সিদ্ধান্ত কালো ধনধারীদের সুবিধা করে দেবে / বললেন চিদম্বরম

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – জম্মু-কাশ্মীরে জি২০ বৈঠক শুরু হয়েছে। কিন্তু বৈঠক শুরুর সঙ্গে সঙ্গে চীন এই বৈঠক থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। চীনের এই মনোভাবের তীব্র সমালোচনা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তানের কথায় এই কাজটি করেছে চিন। যেখানে অন্য সব দেশ এই বৈঠকে উপস্থিত রয়েছে সেখানে চীন নিজেদেরকে সরিয়ে রেখেছে। যা কোন অবস্থায় যুক্তিযুক্ত নয়।

সংবাদ 2 – ২০০০ টাকার নোট বাতিল‌ বাতিল করার সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেন এই নোট বাতিল করার অর্থ হলো, যাদের কাছে কালোধন আছে তাদের রেড কার্পেট দিয়ে স্বাগত জানানো। এর ফলে এখন তারা তাদের নোট বদলাতে পারবে। এই আদেশের ফলে এখন সবচাইতে বেশি সুবিধা আছে তাদের কাছে কালো টাকা আছে তাদের।

সংবাদ 3 – ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বীজ ভূষণ সরন নারকো টেস্টের জন্য প্রস্তুত ।তিনি আজ সাংবাদিক সম্মেলন করে বলেন এর জন্য তার কিছু শর্ত আছে। ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া এই দুজনকেও নার্ক‌ টেস্টের জন্য বসতে হবে। উল্লেখ্য ব্রিজ ভূষণের শাস্তির দাবিতে গত এক মাস থেকে যন্তর মন্তরে ধরনা দিয়ে বসে আছেন মহিলা কুস্তিগিররা। তাদের সমর্থনে এগিয়ে এসেছেন পুরুষ কুস্তিগিররাও।

সংবাদ 4 – ব্রিজ ভূষণের চ্যালেঞ্জ গ্রহণ করে কুস্তিগীররা জানালেন তারাও নারকো টেস্টের জন্য প্রস্তুত। পাল্টা সাংবাদিক সম্মেলন করে ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া বলেন তারা সব ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত। তারা ব্রিজভূষনের বিরুদ্ধে কেন শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না ।কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না ,এ প্রশ্ন উত্থাপন করে অবিলম্বে ব্রিজ ভূষণ কে গ্রেফতার করার দাবি জানান।

সংবাদ 5 – বিরোধী ঐক্যকে আরো জোরদার করতে নেমেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ।আজ তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেন। এর আগে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে সঙ্গে দেখা করে বিরোধী ঐক্যের যৌক্তিকতার বিষয়ে আলোচনা করেন। প্রতিটি আসনে একজন বিরোধী প্রার্থী থাকবে এই নীতি কে সামনে রেখেই নীতিশ সারাদেশ বিরোধীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছিল। তার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন রাহুল গান্ধী ।

সংবাদ 6 – এই বার শেষ সুযোগ। ২০২৪ এর পর আর ভোট দেওয়া যাবে না ।এই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন গভর্নর সৎপাল মালিক। তিনি বলেন ,এবার যদি কিছু না করা যায় তাহলে ভবিষ্যতে আর দেশের মানুষ ভোট দিতে পারবেন না। দেশের শুধু একটি দলেরই অস্তিত্ব থাকবে সব ।সব রাজনৈতিক দল শেষ হয়ে যাবে। সত্যপাল মালিকের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশজুড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *