আগামী ৬ জুলাই শিলচরে মহা মিছিল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : বরাক উপত্যকায় বিধানসভার আসন বাড়ানোর ও বর্তমান ডিলিমিটেশন প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে আগামী ৬ জুলাই মহা মিছিলের ডাক দিল ফোরাম ফর ডেমোক্রেটিক রাইট স। আজ নতুন গঠিত এ সংগঠনের এক সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরো ঠিক হয় বর্তমান যে ডি লিমিটেশন প্রক্রিয়া চলছে সেটার অনেক আইনি ফাঁক রয়েছে। তাই এ সম্পর্কে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যেভাবে বিভিন্ন এলাকা কাটছাঁট করা হয়েছে তারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
শিলচর হোটেল ইলোরা হেরিটেজে বিশিষ্ট কবি সাংবাদিক বুদ্ধিজীবী অতীন দাশের পৌরহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তারা, বর্তমানে যে ডি লিমিটেশন খসারা প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অতীন দাশ তার বক্তব্যে বলেন, বরাকের বঞ্চনার জন্যই এই ডি লিমিটেশন করা হয়েছে এটা এখন স্পষ্ট হয়ে গেছে। কিভাবে স্বাধীনতার পর থেকে অসমে বরাক ও বাঙালি জাতিকে কোণঠাসা করার চক্রান্ত হয়েছে তার একটি সংক্ষিপ্ত ইতিহাস তিনি তুলে ধরেন। এর বিরুদ্ধে এখনই সংগ্রাম করতে হবে।
বরাকের দুইটি আসন কমিয়ে দেওয়ার তিনি তীব্র প্রতিবাদ জানান সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব বলেন কোন আইন না মেনে এই ডিলিমিটেশন হয়েছে। আসন যেভাবে কমিয়ে দেওয়া হয়েছে সেটা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না। প্রতিবাদে গণআন্দোলনের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন বরাকের অধিকার কে সংকুচিত করার একটি প্রয়াস হল এই ডি লিমিটেশন প্রক্রিয়া।
এর বিরুদ্ধে যে কোন আন্দোলন হলে তিনি সবসময় সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়ে দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট আইনজীবী সোমেন চৌধুরী বলেন এই ডি লিমিটেশন কে চ্যালেঞ্জ জানিয়ে তারা আদালতে যাবেন। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে তার বক্তব্যে বলেন ডি লিমিটেশন প্রতিটি জাতি ও ভাষা গোষ্ঠীর মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে।
এর বিরুদ্ধে বরাক জুড়ে তীব্র গন আন্দোলন গড়ে তোলা হবে এছাড়া ভাষণ দেন কমলাকান্ত সিংহ, আজমল হোসেন লস্কর প্রীতম দেব সহ বিশিষ্ট জনেরা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য অবিলম্বে আরেকটি সভা ডাকা হবে। উপস্থিত সব সদস্যকে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।অনুষ্ঠান সঞ্চালনা করেন ভট্টাচার্য ও সুজিত রায়।


