অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন এলাকার বিন্যাস করা হয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : আগামী ২৭ শে জুন বন ধ সফল করার আহ্বান জানিয়েছে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল। এক সাংবাদিক সম্মেলনে শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান সাম্প্রতিক যে ডে লিমিটেশন ঘোষণা প্রকাশিত হয়েছে তাতে বরাক উপত্যকার মানুষের প্রভূত ক্ষতি হয়েছে। অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন এলাকার বিন্যাস করা হয়েছে। এছাড়া বরাকেকে দুইটি আসন কমিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আগামী ২৭ তারিখের বনধ সফল করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।


