বরাক উপত্যকা ভাষা মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় চার মনিষীর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির উদ্যোগে শনিবার শিলচরের অম্বিকাপট্টিতে বাগ্মীবর বিপিন চন্দ্র পাল বিপ্লবী রাসবিহারী বসু,রাজা রামমোহন রায় ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের স্মরনে একটি সভার আয়োজন করা হয়। সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায়ের পৌরোহিত্যে এই সভায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক হারাণ দে ও নীহার রঞ্জন পাল বক্তব্য রাখেন।
এছাড়া এতে ডা শিশির কুমার বিশ্বাস,জয়ন্তী দত্ত ,স্মৃতি দাস ,মঞ্জুশ্রী দত্ত ও সমিতির সাধারণ সম্পাদক অভিজিত চক্রবর্তি ভাষন দেন। বক্তা গন এই চার মনিষীর জীবন ও আদর্শ সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে সমিতির সদস্য গন কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন।


