বিপুল সমর্থনে অভিভূত বড়খলা বিজেপি প্রার্থী কিশোরনাথ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী

< 1 - মিনিট |

রাস্তাঘাটের উন্নয়ন এবং পানীয় জলের সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান

অজিত দাস

বড়খলা : বড়খলা বিধানসভা সমষ্টির বিজেপি প্রার্থী কিশোরনাথ মনোনয়ন জমা দেওয়ার সময় সমর্থকদের বিপুল উপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।এক সাক্ষাৎকারে কিশোরনাথ জানান, গতকাল মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় হাজার হাজার সমর্থক তার পাশে দাঁড়িয়ে পদযাত্রায় অংশ নেন। এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি তিনি কোনোদিন কল্পনাও করেননি বলে উল্লেখ করেন।

“এত মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়ে তিনি অভিভূত। তিনি বড়খোলার সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।”তিনি আরও বলেন, বিগত সময়ে বিধায়ক থাকাকালীন বড়খোলা সমষ্টির উন্নয়নে কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আগামী নির্বাচনে জয়ী হলে সেই সব কাজ সম্পন্ন করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ।

বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন এবং পানীয় জলের সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান।“জনগণের আশীর্বাদ থাকলে তিনি ১০০ শতাংশ নিশ্চিত,তিনি জয়ী হবেন এবং বড়খোলার উন্নয়নে কাজ করে যাবেন ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news