বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উদযাপন শিলচর প্রেস ক্লাবে

< 1 - মিনিট |

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে মুক্ত সাংবাদিকতা সুনিশ্চিত করার আহ্বান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : সমাজ, রাষ্ট্র, বিশ্বের অগ্ৰগতিতে সাংবাদিকদের স্বাধীনতা সর্বাবস্থায় অক্ষুণ্ন রাখতে হবে।নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সমাজ ও রাষ্ট্রকে সঠিক দিশা দেখাতে পারে না। গণতান্ত্রিক দেশে এই বিষয়টি সবাইকে অনুধাবন করতে হবে। রবিবার , তিন মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ‘ উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়।

এ দিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল ,”শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার , উন্নয়ন এবং নিরাপত্তার জন্য চাই মুক্ত সংবাদমাধ্যম।” বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি-সাংবাদিক-চিন্তাবিদ অতীন দাশ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, প্রযুক্তিবিদ -সমাজকর্মী অনুপকুমার দাস তালুকদার, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী অরুন্ধতী চৌধুরী, সাংবাদিক-সমাজকর্মী বিশ্বদীপ গুপ্ত,কবি-সাংবাদিক স্মৃতি পাল নাথ, কবি-সমাজকর্মী শতদল আচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য ,সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ, সাংবাদিক মকসুদুল চৌধুরী ,সমাজকর্মী অমলেন্দু দে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সহ-সভাপতি বিকাশ চক্রবর্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news