এভাবে গর্ত ফেলে রাখায় মানুষ মারা যাবে এটা কোন অবস্থায় মেনে নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : রাস্তায় কোন বড় গর্ত থাকতে পারবেনা। এবং যদি নির্মাণ কাজের জন্য কোন গর্ত করা হয় সেটার মধ্যে ভালো করে মার্কিং করে দিতে হবে। অর্থাৎ চারদিকে বাশের বেড়া দিয়ে লাল পতাকা ঝুলিয়ে বোঝাতে হবে যে এখানে গর্ত আছে। আজ জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ডিব্রুগড়ে এরকম একটি গর্তে পড়ে এক ব্যক্তির মৃত্যুর পর আজ এই ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন কোন সময় পূর্ত বিভাগ বিএসএনএল বা জল সম্পদ বিভাগ, পিএইচ ই এরা গর্ত খুঁড়তে পারে। কিন্তু গর্ত খোলার সঙ্গে সঙ্গে গর্ত বন্ধ করে দিতে হবে ।অথবা যদি কাজ চলে তাহলে ভালো মার্কিং করে দিতে হবে।
এভাবে গর্ত ফেলে রাখায় মানুষ মারা যাবে এটা কোন অবস্থায় মেনে নেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন। এদের মুখ্যমন্ত্রী জেলাশাসকদের আরেকটি নির্দেশ দিয়েছেন সেটা হল যেগুলো সেতুর কাজ এখনো শেষ হয়নি সেগুলোর ক্লোজিং রিপোর্ট ২৪ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। কোন অবস্থায় কোন সেতুর কাজ ঝুলিয়ে রাখা যাবে না বলে তিনি নির্দেশ দিয়েছেন।


