শিলচরে কৃত্তিম বন্যা: দায়ী অনেকাংশে বাসিন্দাগন‌

< 1 - মিনিট |

কেবল জনপ্রতি নিধিদের,দোষারূপ নয়

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : শিলচর পৌর এলাকার দুটি মূল সমস্যা হচ্ছে যান জট ও বর্ষা কালে আবদ্ধ জলের সমস্যা। এই যান জট সমস্যা নিরসনে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারী র কাছে একটি রিং রোড নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন । ভূতল পরিবহন মন্ত্রীর দপ্তর থেকে এবিষয়ে আসাম সরকারকে লিখা হয়েছিল কিন্তু রাজ্য সরকার কোন সাড়া দেয়নি।এই মর্মে পরিষদের অনুরোধে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর মহাশয় বিধান সভায় প্রশ্নও উত্থাপন করেছিলেন।

পরিষদের প্রস্তাব ছিল যে বর্তমানে আইএসবিটি থেকে মঙ্গল পান্ডে চোক হয়ে কাশীপুর পর্যন্ত তো বাই পাস রয়েছে। কাজেই এরসঙ্গে আইএসবিটি থেকে দুধপাতিল ও ময়নারবন্ধ হয়ে ১৫কিলোমিটার একটি বাইপাস নির্মাণ করা । এটা হলে শহরে যানজট কিছু পরিমাণে হলেও কমতো।

হারাণ বাবু সাংবাদিকদের বলেন যে আর প্রত্যেক বর্ষায় যে ভাবে শহরের কোন কোন স্থান প্লাবিত হয় এজন্য কেবল জনপ্রতিনিধিদের বা পৌরসভাকে দোষারোপ করলেই হবে না। আমাদের নিজেদের স্বভাবও পাল্টাতে হবে । শহরের অনেক জায়গার বাসিন্দারা এবং দোকানদার গন আগ পিছ চিন্তা না করে নাইলন বা পলিথিন ব্যাগ ও জলের বোতল নালায় ফেলে দেন । ফলে নালা দিয়ে জল নিষ্কাশন বাধা প্রাপ্ত হয়।

তিনি বলেন যে এবিষয়ে জনপ্রতিনিধি গন বা পৌর কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ভার এড়াতে পারেন না। তাই প্রত্যেক বছর বর্ষা ঋতু আরম্ভ হবার আগে নালা গুলো খোদাই করা উচিত এবং যেসকল স্থানে নালার অংশ বিশেষ অবৈধ দখলদারদের হাতে রয়েছে তা দখলমুক্ত করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *