এ উপলক্ষে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : দেশের অন্যান্য অংশের সঙ্গে শিলচরেও বুধবার বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষে শিলচরে জেলা শাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পতাকা দেখিয়ে এটির উদ্বোধন করেন কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাতো। এতে পদ্মশ্রী ডা রবি কান্নান , শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা ভাস্কর গুপ্ত স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা আশুতোষ বর্মন ও জেলা টবাকো সেলের নোডেল অফিসার ডা ইব্রাহিম আলী আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। তামাক জাতীয় দ্রব্য বর্জনের জন্য সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে এই শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে।


