শিলচর প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে সোমবার আয়োজিত বিশেষ আলোচনাসভা

< 1 - মিনিট |

সংবাদমাধ্যমে সংকট ঘনীভূত হলে রাষ্ট্রের জনজীবনে ভীষণভাবে এর নেতিবাচক প্রভাব পড়ে-পূরবী ভট্টাচার্য

অজিত দাস

শিলচর : সংবাদমাধ্যমে সংকট ঘনীভূত হলে রাষ্ট্রের জনজীবনে ভীষণভাবে এর নেতিবাচক প্রভাব পড়ে । ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক । শিলচর প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে সোমবার আয়োজিত বিশেষ আলোচনাসভায়” সংবাদমাধ্যমে সংকট কি বাড়ছে?” শীর্ষক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে আহমেদাবাদ বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন বিভাগের অধ্যাপিকা পূরবী ভট্টাচার্য এই মন্তব্য করেন ।

অনুষ্ঠানে মুখ্য অতিথি ইকোনমিক টাইমস আহমেদাবাদের বরিষ্ঠ সাংবাদিক ধূর্জটিপ্রসাদ ভট্টাচার্য বলেন , চাপের মুখে পড়ে সংবাদমাধ্যম কখনও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। তাই সাংবাদিকদের জন্য মুক্তভাবে সংবাদ পরিবেশন করার মতো অনুকূল পরিবেশ থাকা খুবই গুরুত্বপূর্ণ । অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে , নিলয় পাল , আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ , অধ্যাপক সুব্রত দেব , কবি- সাংবাদিক বিজয়কুমার ভট্টাচার্য , হিমাশিস ভট্টাচার্য , সাংবাদিক অনিরুদ্ধ লস্কর , অসিত রায় , কল্পার্নভ গুপ্ত প্রমুখ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *