শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য উদঘাটনে কেন্দ্রীয় সরকারের অনীহা

< 1 - মিনিট |

আসামে ডিটেনশন ক্যাম্প ও বন্ধ হলো না

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যু রহস্য উদঘাটনের জন্য তদন্ত কমিশন গঠন না করায় উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন যে রামনাথ কোবিনদ রাষ্ট্রপতি থাকার সময়ে এই মর্মে তাঁকে চিঠি দিলে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালযে পাঠানো হয় । এরপর পরিষদের পক্ষ থেকে বহু চেষ্টা করেও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোন ফল হয়নি।

হারাণ বাবু আক্ষেপ করে বলেন যে আসামে ডিটেনশন ক্যাম্প বন্ধ করার জন্য পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হলে তা আসাম সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এর পর চেষ্টা করেও আসাম সরকারের কাছ থেকে কোনো উত্তর আদায় করা সম্ভব হয়নি বলে হারাণ বাবু জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *