রেলওয়ে আধিকারিকরা ও কর্মচারীরা নিজেদের পরিবারবর্গকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন
কে আর সি টাইমস ডেস্ক
মালিগাঁও : ২১ জুন, ২০২৩ তারিখে সমগ্র উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে উপযুক্ত পদ্ধতিতে উৎযাপিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। যোগের গুরুত্ব ও মানব স্বাস্থ্যে এর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ে, সবগুলি ডিভিশনে ও ওয়ার্কশপে যোগ অনুশীলন কর্মশালার আয়োজন করা হয়েছিল।
‘আর্ট অব লিভিং’ গুয়াহাটি সেন্টারের সহযোগিতায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ের যোগ দিবস পালন কর্মসূচির আয়োজন মালিগাঁও স্থিত রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে করা হয়েছিল। এন. এফ. রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
রেলওয়ে আধিকারিকরা ও কর্মচারীরা নিজেদের পরিবারবর্গকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ডিভিশন গুলির সমস্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এবং অফিসগুলিতেও যোগ দিবস পালন করা হয়।


