সোমবার থেকে শিলচর ও নাহরলাগোনের মধ্যে বিশেষ,ট্রেন

< 1 - মিনিট |

শ্যামা প্রসাদ মুখার্জী পরিষদের দাবি অনুযায়ী বর্তমান এই ট্রেন সপ্তাহে একদিন করে চলবে

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – বরাক উপত্যকার রেল যাত্রীদের জন্য একটি সুখবর। আগামী ১৯ জুন সোমবার থেকে ২৯: আগষ্ট মঙ্গলবার পর্যন্ত শিলচর ও নাহরলাগনএর মধ্যে ০৫৬৩৮ নম্বরের একটি গ্রীষ্মকালীন ট্রেন চলাচল শুরু করবে। সাপ্তাহিক এই স্পেশাল ট্রেন টি দুপুর দেড়টায় শিলচর ছেড়ে পরদিন মঙ্গলবার সকাল সাড়ে আটটায় নাহরলাগন পৌঁছাবে । এরপর সকাল দশটায় নাহরলাগন থেকে শিলচরের উদ্দেশ্যে ট্রেনটি ফেরত রওয়ানা দেবে বলে রেল সূত্রে জানা গেছে।

এই খবরে ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদের বলেন যে পরিষদ এই এর সঙ্গে আরো দুটি দাবি ছিল যে ট্রেন খানা রঙিয়া ও বিশ্ব নাথ চারিআলি হয়ে যেন যায়। এছাড়া শিলচর ও তিনসুকিয়ার মধ্যে বর্তমানে যে বরাক-ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেস সপ্তাহে একদিন করে চালানো হয় সেটিকে সপ্তাহে তিনদিন চালাতে হবে।

কিন্তু এই ০৫৬০৮ শিলচর -নাহরলাগন সাপ্তাহিক স্পেশাল যেহেতু ডিমাপুর ডিফু তিনসুকিয়া,ধেমাজী ও উত্তর লক্ষীমপুর ও হারমতি হয়ে যাবে , ফলে বরাক উপত্যকা থেকে ওই এলাকায় যেতে ইচ্ছুক যাত্রীরা উপকৃত হবেন। তবে রঙিয়া বিশ্বনাথ চারিয়ালি গামী যাত্রীগন সরাসরি রেল যাত্রার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন।হারাণ বাবু বলেন যে নাহরলাগন ও শিলচরের মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য পরিষদের অনুরোধে লোকসভা সদস্য কৃপানাথ মালাহ ও রাজ্যসভা সদস্য অজিত ভূঁইয়া রেল বিভাগের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *