বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি শিলচরে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি শিলচরে।পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আসামের বিভিন্ন জেলায় আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।সেই মতে আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার শিলচর ছাড়াও অন্যান্য জেলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। আগামী দিনে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব।
এদিন শিলচরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা জমায়েত হয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান, বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে সেগুলো একটিও পূরণ করতে পারেনি তাঁরা। দিল্লী, রাজস্থান ও গুঁড়গাঁও সহ দেশের বিভিন্ন স্থানে বাঙালিদের টার্গেট করে যেভাবে হেনস্থা করছে সেই প্রসেস থেকে শিলচরের বাঙালিরা ও বাদ যাবে না বলে আশঙ্কা ব্যক্ত করলেন সুস্মিতা দেব l
ভোট ব্যাঙ্কের জন্য রাজ্যজুড়ে উচ্ছেদ চালানোর পাশাপাশি আসামে বসবাসকারী বিভিন্ন ভাষা-জনগোষ্ঠির মধ্যে বিভাজন সৃষ্টি করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করছে এবং আগামীতেও করবে।নাগরিকত্ব বিল এনে বিজেপি হিন্দু বাঙালিদের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে, এবং বিপ্লব শর্মা কমিটির রিপোর্টের পর অসমীয়া জাতির নিরাপত্তা হবে বলে শাসক দল আশ্বাস দিয়েছিল। কিন্তু কোনকিছুই বাস্তবায়ন হয়নি।
বিজেপি আসাম বাসীর জন্য কিছু করতে না পেরে বর্তমানে ভোট ব্যাংক রাজনিতীর মাধ্যমে হিন্দু-মুসলমান, অসমীয়া-বাঙালি সহ বিভিন্ন ভাষা-জনগোষ্ঠির মধ্যে বিভাজন সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ সুস্মিতার।যারা অনেক আশা নিয়ে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন তাঁরা আজ সরে যাচ্ছে।
এবং ২০২৪ থেকে শাসক দলের আসন সংখ্যা ও অনেকটা কমে গেছে। ফলে বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে বিভাজন আনার চেষ্টায় উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন সুস্মিতা। অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপিকে সমালোচনার পাল্লায় তুলে ধরে তৃণমূল কংগ্রেস ময়দানে থাকতে বিজেপির বিভাজনের রাজনীতি কাজে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ সুস্মিতা দেব।
Promotional | Subscribe KRC TIMES e-copy



