শিলচর শহরে অবৈধ পার্কিং বিরোধী ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

< 1 - মিনিট |

অভিযানের সময় রাস্তায় অনিয়মিতভাবে পার্কিং করে রাখা একাধিক যানবাহনকে থানায় নিয়ে যাওয়া হয়

অজিত দাস

শিলচর : সোমবার শিলচর মেডিকেল রোড ও রাঙিরখাড়ি পয়েন্ট এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। ট্রাফিক ইনচার্জ সান্তনু দাস, ম্যাজিস্ট্রেট এবং শিলচর পৌরসভার কর্মীদের নিয়ে দলটি অভিযানে নামে।

অভিযানের সময় রাস্তায় অনিয়মিতভাবে পার্কিং করে রাখা একাধিক যানবাহনকে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি শিলচর পৌরসভার পক্ষ থেকে মেডিকেল রোড ও রাঙিরখাড়ি পয়েন্ট এলাকাজুড়ে নো পার্কিং বোর্ড স্থাপন করা হয়।

ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে , শহরের যানজট নিরসনের লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা সুদৃঢ় করতেই নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার এবং নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ ও শিলচর পৌরসভা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news