অল্প বৃষ্টিতেই শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টসহ শহরের বেশ কয়েকটি এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত

< 1 - মিনিট |

ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনগণ

অজিত দাস

শিলচর : অল্প বৃষ্টিতেই শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টসহ শহরের বেশ কয়েকটি এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনগণ।

শনিবার রাতের সামান্য বৃষ্টির পর রবিবার সকালেই শহরের ব্যস্ততম ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, কলেজ রোড, বিবেকানন্দ রোডসহ আশপাশের এলাকাগুলোতে জল জমে যায়। নালা-নর্দমার যথাযথ নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল রাস্তায় উঠে পড়ে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরাও প্রাণের ঝুঁকি নিয়ে জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যে কোনো সময় জমা জলের মধ্যে দিয়ে পারাপারের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news