শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহিদ স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে সরব অসম সাহিত্য সভা

< 1 - মিনিট |

সরকারের দৃষ্টি আকর্ষণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহিদ স্টেশন হিসেবে স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বরাক উপত্যকার জনগণ। বিষয়টি নিয়ে অসম সাহিত্য সভার তরফেও সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো আপত্তি নেই বলে পূর্বেই জানানো হয়েছে।

শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহিদ স্টেশন হিসেবে স্বীকৃতি প্রদান করতে কেন্দ্র সরকারের কোনো আপত্তি নেই বলে ২০২৪ সালেই লিখে দেওয়া হয়েছে। সরকার চাইলেই সেটা করে দিতে পারেন। বিষয়টি অসম সাহিত্য সভার তরফে ফের সরকারের নজরে আনার চেষ্টা করা হবে বলে শনিবার আশ্বাস দিয়েছেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্তকুমার গোস্বামী।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news